ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেনে ফিরছে ২ মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | 385 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ২ মিউচুয়াল ফান্ড
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে লেনদেনে ফিরবে শেয়ারবাজার তালিকাভুক্ত ২ মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। রেকর্ড ডেটের কারণে আজ এ দুই ফান্ডের লেনদেন স্থগিত রয়েছে। এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর স্পট মার্কেটে এ দুই ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিএপিএম বিডিবিএল ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৩০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। আগের বছর এ ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।

Responsive Ad Banner

অপরদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৩৫ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। আগের বছর এ ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৪ এএম | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com