নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১ টাকা ৭২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ টাকা ২০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৯৪ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৬০ পয়সা।
Posted ৯:২০ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.