নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | 129 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসি-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার, স্ক্রুটিনাইজার এবং পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।
এজিএমে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক।
সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপনের পর তা অনুমোদনের পাশাপাশি ওই অর্থবছরের জন্য কোম্পানির সব শেয়ারহোল্ডারকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৬:২০ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.