ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসই শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট

ডিএসই শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শীর্ষ পুঁজিবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও একজন পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও আর্থিক অসদাচরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর এই লিখিত অভিযোগটি দাখিল করেন সাধারণ বিনিয়োগকারী ও সুশীল সমাজের প্রতিনিধি হাসান মাসুদ।

৪০ পৃষ্ঠার এই অভিযোগপত্রে ডিএসইর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে বেশ কিছু অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ ও পদোন্নতিতে বিধিলঙ্ঘন, ইনসাইডার ট্রেডিং, বিনিয়োগকারীদের গোপন তথ্য ফাঁস এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ।

Responsive Ad Banner

অভিযোগপত্রে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আসাদুর রহমানের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়, তাকে প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে ওই পদে বসানো হয়েছে। তার বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ে জড়িত থাকা, একাধিক বিও হিসাব ব্যবহার করে শেয়ার লেনদেন, নাম প্রকাশ না করে ব্রোকার হাউস ক্রয় এবং বিভিন্ন চুক্তিতে কমিশন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ছামিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি এবং ব্যবসায়িক জটিলতায় জড়িয়ে পড়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম ভূঁইয়া, সাইদ মো. জুবায়ের ও হাসানুল করিমকে পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কমিটির অনুমোদন ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সহায়তা করা, ইনসাইডার ট্রেডিং ও গোপন তথ্য পাচারের অভিযোগও রয়েছে।

অভিযোগে ডিএসইর অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়ার সময় নিয়ম লঙ্ঘন, আত্মীয়স্বজনকে অগ্রাধিকার এবং অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার বিষয়ও তুলে ধরা হয়েছে। অভিযোগপত্রে এসব ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগকারী দুদকের কাছে জোর দাবি জানিয়েছেন, এসব অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত চলাকালে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com