নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (BIFC) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কিছুটা কমলেও প্রথম ছয় মাসের হিসাবে লোকসান বেড়েছে। একই সঙ্গে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) উভয়ই নেতিবাচক অবস্থায় রয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৭ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১২ পয়সা।
২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ৫ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৬ টাকা ৮৪ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ঋণাত্মক ১৩৩ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদের নেতিবাচক অবস্থার আরও অবনতি হয়েছে।
Posted ১২:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.