ব্রেকিং >>
ব্রেকিং >>

দাবি পরিশোধ বৃদ্ধি পেলেও পরিচালন নগদ প্রবাহে উন্নতি সেনা ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | 38 বার পঠিত | প্রিন্ট

দাবি পরিশোধ বৃদ্ধি পেলেও পরিচালন নগদ প্রবাহে উন্নতি সেনা ইন্স্যুরেন্সের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সামান্য কমেছে। তবে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ টাকা ৫৭ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪৭ পয়সা।

২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪ টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ২৮ টাকা ৫৮ পয়সা।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দাবি (ক্লেইম) পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কিছুটা কমেছে। অন্যদিকে, রি-ইনস্যুরেন্স ব্যয় পরিশোধ কমে যাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে। এছাড়া বিনিয়োগ থেকে উচ্চতর আয় হওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com