শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে গ্রামীণফোনের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে গ্রামীণফোনের নির্দেশনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর গ্রামীণফোন পিএলসি (জিপি) তাদের শেয়ারহোল্ডারদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হালনাগাদের জন্য নির্দেশনা দিয়েছে। রেকর্ড ডেটের পূর্বে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানাসহ অন্যান্য আবশ্যিক তথ্য আপডেট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, নির্ধারিত রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) প্রতিষ্ঠানের মাধ্যমে এই তথ্য হালনাগাদ সম্পন্ন করতে হবে। পাশাপাশি, বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবের সঙ্গে ১২ অঙ্কের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) যুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে। এই প্রক্রিয়াটিও সংশ্লিষ্ট ডিপি প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

Responsive Ad Banner

অপরদিকে, গ্রামীণফোনের শেয়ার যারা মার্জিন ঋণের আওতায় ধারণ করছেন, তাদের বিষয়েও প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ব্রোকারেজ হাউজগুলোকে অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। কোম্পানির নির্দেশনা অনুযায়ী, মার্জিন ঋণগ্রহীতা গ্রাহকদের শেয়ার ধারণসংক্রান্ত বিস্তারিত বিবরণী আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে গ্রামীণফোনের শেয়ার অফিসে জমা দিতে হবে।

ওই বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, মোট প্রাপ্য লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং কর কর্তনের পর নেট প্রাপ্য লভ্যাংশের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একইসঙ্গে, এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ ব্যক্তির নামও উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে।

তথ্য সরবরাহের অংশ হিসেবে, ব্রোকারেজ হাউজগুলোকে তাদের ব্যাংক হিসাবের নাম, হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় ব্যাংকিং তথ্যও কোম্পানির কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদ ও মার্জিন ঋণসংক্রান্ত এই নির্দেশনা যথাসময়ে পালনের অনুরোধ জানিয়েছে গ্রামীণফোন।

Facebook Comments Box

Posted ৪:৫৯ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com