নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সম্প্রতি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ব্যাখ্যা প্রদান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‘বাংলাদেশ ব্যাংকের চার সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের জন্য তিন মাসের সময়সীমা’ শীর্ষক একটি অনলাইন প্রতিবেদন (বাংলা থেকে ইংরেজিতে অনূদিত) প্রকাশের জের ধরে গত ৮ জুলাই ২০২৬ তারিখে ডিএসই কোম্পানিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চায়।
ওই চিঠির প্রেক্ষিতে ১৪ জুলাই ২০২৬ তারিখে ডিএসইকে পাঠানো জবাবে প্রাইম ফাইন্যান্স জানায়, উল্লিখিত প্রতিবেদনটি শুধুই একটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার আনুষ্ঠানিক চিঠি বা নির্দেশনা কোম্পানিকে দেওয়া হয়নি। তাই শুধুমাত্র ওই সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পক্ষে কোনো বক্তব্য দেওয়া অথবা প্রতিবেদনটির সত্যতা যাচাই করে নিশ্চিত করা সম্ভব নয় বলেও স্পষ্ট করে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Posted ১:২৯ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.