নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মোট আয় বেড়েছে এবং মোট ব্যয় কমেছে। তবে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের ঘাটতি আরও বাড়ার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৩৭৫ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৮ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় দ্বিগুণের বেশি।
অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৭৯০ টাকা, যা আগের বছর জানুয়ারি-মার্চে ছিল ১১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৮৮৮ টাকা। ফলে ব্যয়ও কমেছে উল্লেখযোগ্য হারে।
তবে উদ্বেগের বিষয় হলো, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ২৬৮ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর যেখানে এই ঘাটতি ছিল ৩১৯ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকা, সেখানে প্রথম প্রান্তিক শেষে তা বেড়ে প্রায় ৪ কোটি ৩২ লাখ টাকা বেড়েছে। অর্থাৎ আয়-ব্যয়ের উন্নতি হলেও লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের ঋণাত্মক অবস্থান আরও গভীর হয়েছে, যা কোম্পানির জন্য ঝুঁকির ইঙ্গিত বহন করছে।
Posted ১:০৪ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.