এনভয় টেক্সটাইলের ডেনিম উৎপাদন সক্ষমতা বাড়ল ৬ কোটি গজে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

এনভয় টেক্সটাইলের ডেনিম উৎপাদন সক্ষমতা বাড়ল ৬ কোটি গজে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড তাদের ডেনিম কাপড় উৎপাদনে সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। বার্ষিক ৫ কোটি ২০ লাখ গজ থেকে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এখন তারা ৬ কোটি গজ ডেনিম কাপড় তৈরি করতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৪ জুলাই ২০২৬ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই উৎপাদন সম্প্রসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, আপস্ট্রিম উৎপাদন বিভাগে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে। ইতিমধ্যেই এই বর্ধিত উৎপাদন সক্ষমতা বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়েছে।

Responsive Ad Banner

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই উন্নতির ফলে আপস্ট্রিম পর্যায়ে যে বাধা ছিল তা দূর হয়েছে। এখন ব্যাক-প্রসেস উৎপাদন সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে, যা সামগ্রিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি মোট উৎপাদনের পরিমাণও বৃদ্ধি করবে। এই উদ্যোগ ভবিষ্যতে কোম্পানির আর্থিক কর্মক্ষমতায়ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

 

 

Facebook Comments Box

Posted ১২:৪৯ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com