ব্রেকিং >>
ব্রেকিং >>

মুনাফা ও সম্পদমূল্যে শক্তিশালী প্রবৃদ্ধি, বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

মুনাফা ও সম্পদমূল্যে শক্তিশালী প্রবৃদ্ধি, বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ মঙ্গলবার (২৩ জুন ২০২৬) অনুষ্ঠিত সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করে।

প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৪ টাকা ৭৫ পয়সা নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

Responsive Ad Banner

লভ্যাংশ প্রাপ্তির যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট ২০২৬।

তবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কোম্পানি জানিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রয়োজনীয় অনুমতি এবং বিলম্ব মার্জনার (Condonation of Delay) অনুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব এজিএম আয়োজন করা হবে।

সমন্বিত আর্থিক ফলাফলে মুনাফার বড় প্রবৃদ্ধি

সমন্বিত (Consolidated) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বেক্সিমকো ফার্মা ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৯৯ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৭০৯ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৫৮৬ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৪৭০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা প্রায় ১৯.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ১৫.৫৬ টাকা হয়েছে, যা আগের বছর ছিল ১৩.০৭ টাকা।

সমন্বিত ভিত্তিতে কোম্পানির মোট নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ১০১ টাকা, যা আগের বছর ছিল ৪ হাজার ৭৯৪ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৭৪৪ টাকা।

ফলে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে ১১৯.০৪ টাকা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১০৭.৪৮ টাকা।

তবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে কিছুটা চাপ দেখা গেছে। সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬.১৯ টাকা, যা আগের বছর ছিল ১৮.৭৫ টাকা।

একক আর্থিক ফলাফলেও শক্তিশালী প্রবৃদ্ধি

কোম্পানির একক (Stand-alone) আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭১ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৩০১ টাকা, যা আগের বছর ছিল ৫৬১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৪২৯ টাকা।

একক ভিত্তিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ১৫.০৫ টাকা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১২.৫৮ টাকা।

একই সময়ে কোম্পানির মোট নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫ হাজার ২৩২ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৪৪৬ টাকা, যা আগের বছর ছিল ৪ হাজার ৭৩৯ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৩৭৭ টাকা।

শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে হয়েছে ১১৭.২৮ টাকা, যা ২০২৪ অর্থবছরে ছিল ১০৬.২৩ টাকা।

অন্যদিকে একক ভিত্তিতে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫.০৫ টাকা, যা আগের বছর ছিল ১৭.৪৬ টাকা।

বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা

সর্বশেষ আর্থিক ফলাফলে দেখা যাচ্ছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মুনাফা, শেয়ারপ্রতি আয় এবং নিট সম্পদ মূল্য—সবগুলো গুরুত্বপূর্ণ সূচকেই উল্লেখযোগ্য উন্নতি করেছে। যদিও পরিচালন নগদ প্রবাহে কিছুটা হ্রাস পেয়েছে, তারপরও কোম্পানির শক্তিশালী মুনাফা প্রবৃদ্ধি এবং ৪৭.৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের এই লভ্যাংশ সুপারিশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পরবর্তী বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:১৩ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com