বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগে চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগে চাঙ্গা শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ এবং নতুন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগ ও নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। রাশেদ মাকসুদের পদত্যাগের খবরেই আজ বাজার আরও বেশি স্থিতিশীল হয়েছে। আগামী দিনগুলোয় সূচক ও লেনদেন আরও উচ্চতায় পৌঁছাবে এবং রেকর্ড পরিমাণ স্পর্শ করবে—এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, আজ পর্যন্ত টানা আট কার্যদিবস ধরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এই সময়ে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত। ধারণা করা হচ্ছিল, আজ স্বাভাবিক দর সংশোধনের কারণে সূচক কমতে পারে। সে কারণেই লেনদেন শুরুর সময় সূচক কিছুটা নিম্নমুখী ছিল। কিন্তু রাশেদ মাকসুদ নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সূচক ধারাবাহিকভাবে উপরের দিকে ওঠে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করা যায়। তবে এ মুহূর্তে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। একইসঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮.৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭২ কোটি ৪৬ লাখ টাকা।

অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৬৮.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১০৪.৮২ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com