রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নগদ প্রবাহে বড় উন্নতি,  ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬ | 51 বার পঠিত | প্রিন্ট

নগদ প্রবাহে বড় উন্নতি,  ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুন ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুন ২০২৬।

প্রকাশিত আর্থিক তথ্যে দেখা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছর যা ছিল ৪ টাকা ৯৭ পয়সা। সে হিসাবে ইপিএস কিছুটা কমেছে।

অন্যদিকে, একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৫ পয়সা, যা ২০২৪ সালের শেষে ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা।

সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পরিচালন নগদ প্রবাহে। ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৪৬ পয়সা, যেখানে ২০২৪ সালে তা ছিল ঋণাত্মক ৩৭ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, পরিচালন নগদ প্রবাহে এই বড় ধরনের উন্নতির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ডিবিএইচ বিপুল পরিমাণ সরকারি ট্রেজারি বন্ড ক্রয় থেকে সরে এসে সেগুলো বিক্রি করেছে, যার ফলে প্রায় ৩০০ কোটি টাকা নগদ অর্থ মুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আমানত ও ঋণ গ্রহণ কার্যক্রমে নগদ প্রবাহের অবস্থান ঋণাত্মক থেকে প্রায় ১০০ কোটি টাকার ইতিবাচক অবস্থানে এসেছে। অর্থাৎ, আমানতকারীদের কাছ থেকে নগদ প্রবাহ বেড়েছে।

কোম্পানির মতে, এসব পরিবর্তনের কারণে উচ্চ আমানত ব্যয় ও কর পরিশোধ বেড়ে গেলেও ২০২৪ সালের নেতিবাচক নগদ প্রবাহ পরিস্থিতি থেকে ২০২৫ সালে শক্তিশালী ইতিবাচক নগদ প্রবাহ তৈরি হয়েছে।

ডিবিএইচ ফাইন্যান্স আরও জানিয়েছে, যেসব বিনিয়োগকারীর নাম রেকর্ড ডেট অনুযায়ী কোম্পানির সদস্য বা ডিপোজিটরি রেজিস্টারে থাকবে, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন এবং এজিএমে অংশ নিতে পারবেন।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com