নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ মে ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট এজিএমে কোম্পানিগুলোর পূর্বঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এজিএম অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানিগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
১৩ মে বিকাল ৩টায় লাফার্জহোলসিম বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ চূড়ান্ত নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
১৪ মে বেলা ১১টায় অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় বিনিয়োগকারীদের অনুমোদনের মাধ্যমে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত করা হতে পারে।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
একইদিন বেলা ১১টায় আইডিএলসি ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
Posted ৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.