নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: অবসায়ণাধীন ছয়টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের আটকে থাকা অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন। বুধবার (৬ মে) ‘এলায়েন্স অব ৬ এনবিএফআই ডিপোজিটর রিকভারি’র পক্ষে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই ছয় প্রতিষ্ঠানের ১২ হাজারের বেশি আমানতকারী গত সাত বছর ধরে চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে ভুগছেন। কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় অনেকেই ক্যানসার, কিডনি ও হৃদরোগসহ জটিল রোগের চিকিৎসা করাতে পারছেন না। অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ইতিমধ্যে একাধিক আমানতকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তারা।
আমানতকারীরা জানান, দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের জনগণের আমানত সুরক্ষায় আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। এই দায়বদ্ধতা থেকেই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।
স্মারকলিপিতে তিনটি দাবি জানানো হয়েছে:
আমানতকারীদের পক্ষে জাফর উল্লাহ খান স্মারকলিপিতে সই করেছেন। আটকে থাকা অর্থ ফেরতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।
Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.