সোমবার ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ১০ ব্যাংকে বন্ধ মার্জিন ঋণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ১০ ব্যাংকে বন্ধ মার্জিন ঋণ সুবিধা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ০৩ মে ২০২৬ : শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে এসব কোম্পানির শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ (লোন সুবিধা) প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিএসই ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, টানা দুই বছর কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় এসব ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এই সিদ্ধান্ত আজ ৩ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

Responsive Ad Banner

‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত ব্যাংকগুলো হলো:

  • এনআরবিসি ব্যাংক পিএলসি
  • আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
  • মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
  • এনআরবি ব্যাংক পিএলসি
  • প্রিমিয়ার ব্যাংক পিএলসি
  • ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত ব্যাংকগুলো হলো:
  • রূপালী ব্যাংক পিএলসি
  • ওয়ান ব্যাংক পিএলসি
  • আইএফআইসি ব্যাংক পিএলসি
  • এবি ব্যাংক পিএলসি

বিএসইসির নির্দেশনা নম্বর BSEC/CMRRCD/2009-193/77 (তারিখ: ২০ মে ২০২৪) এর ধারা ১(ক) অনুযায়ী, টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করলে সংশ্লিষ্ট কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিধান রয়েছে।

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১১(৮) ধারার আলোকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের এসব ব্যাংকের শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ সুবিধা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞাও আজ থেকে কার্যকর হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, একসঙ্গে এতগুলো ব্যাংকের ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সংশ্লিষ্ট শেয়ারগুলোর লেনদেনেও চাপ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিন লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীদের জন্য এই সিদ্ধান্ত উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান বাজারের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com