বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯ মাসে আয় দ্বিগুণের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯ মাসে আয় দ্বিগুণের কাছাকাছি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের প্রকল্প বাস্তবায়নের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির মোট আয় (রেভিনিউ) দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি।

আজ (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে কোম্পানির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২৫২তম পরিচালনা পর্ষদ সভায় তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

নয় মাসে ইপিএস ১১.৭১ টাকা
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৫৬ শতাংশের বেশি।

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৬) এককভিত্তিতে কোম্পানির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা, যা গত অর্থবছরের একই প্রান্তিকের ২ টাকা ৫৬ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মুনাফা ও আয় দ্বিগুণের কাছাকাছি
প্রথম নয় মাসে কোম্পানির নিট মুনাফা (কর পরবর্তী) দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ কোটি ৯৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৪০০ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ মুনাফা বেড়েছে প্রায় ৭৯০ কোটি টাকা।

এ সময়ে কোম্পানির মোট আয় (রেভিনিউ) হয়েছে ৩ হাজার ৭৬৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের ২ হাজার ৯৪৪ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় অনেক বেশি।

নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৭৬ পয়সায়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৮৩ পয়সা।

সম্পদমূল্যও বেড়েছে
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সা। গত ৩০ জুন ২০২৫ তারিখে যা ছিল ৯০ টাকা ৯৯ পয়সা। এনএভিও বেড়ে ১৮ হাজার ৪৬২ কোটি ৩১ লাখ টাকা হয়েছে।

রাজস্ব ও ইপিএস বেড়েছে কেন?
কোম্পানি সূত্রে জানানো হয়েছে, বিএসসিপিএলসির টার্নওভার প্রধানত আইপিএলসি রেন্ট, আইপি ট্রানজিট সার্ভিস এবং কো-লোকেশন সার্ভিস থেকে আসে। কোম্পানি ব্যবস্থাপনার নিরলস প্রচেষ্টা এবং সরকারি নীতিমালার কারণে রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে, এটি রাজস্ব ও অন্যান্য আয় বৃদ্ধির ফল। এ সময়ে কোনো অস্বাভাবিক লেনদেন ঘটেনি বলে জানিয়েছে কোম্পানি।

ডাইলিউটেড ইপিএস কী বলছে?
কোম্পানি জানিয়েছে, ডাইলিউটেড ইপিএস গণনার জন্য ২,০২,৯৮,১৪৪টি পটেনশিয়াল শেয়ার বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের কাছ থেকে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প বাস্তবায়নে প্রাপ্ত ইকুইটি (মোট ১৫২ কোটি ২৪ লাখ টাকা) এর ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে।

আগামী দিনগুলোতে কোম্পানির আর্থিক সূচকের আরও উন্নতি হবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

সবিস্তার প্রতিবেদন কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

Posted ৯:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com