শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

Responsive Ad Banner

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ১৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের বছর যা ছিল ৬ টাকা ৭১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৫ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৬৯ পয়সা।

এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন বেলা ১১টায়। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

প্রগতি ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ২৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা।

এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন দুপুর ১২টায়। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

ইস্টার্ন ব্যাংক

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমন্বিতভাবে সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ১৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ১২ পয়সা, আগের বছর যা ছিল ১৫ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা।

এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন দুপুর ১২টায়। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।

Facebook Comments Box

Posted ৬:২২ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com