নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন পতনের পর গতকাল (০১ এপ্রিল) কিছুটা উত্থান দেখেছিল শেয়ারবাজার। তবে আজ, সপ্তাহের শেষ কার্যদিবসে (০২ এপ্রিল, ২০২৬) ফের পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে শেয়ার ধরে রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের উত্থান-পতন অস্বাভাবিক কিছু নয়; বরং এটি বাজারের জন্য ইতিবাচক। কোনো সময় একটানা উত্থান, আবার কোনো সময় পতন—এটাই স্বাভাবিক। বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতে লভ্যাংশ ঘোষণার মৌসুম চলছে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং আগামী দিনে আরও লভ্যাংশ আসার কথা। এ কারণেই বিনিয়োগকারীরা লভ্যাংশ পাওয়ার প্রত্যাশায় শেয়ার ধরে রাখছেন। তাঁদের মতে, বর্তমানে সূচক উঠানামা করলেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তবে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে, তাহলে পুঁজি সুরক্ষিত থাকবে।
পুঁজিবাজারের অবস্থা ও লেনদেনের চিত্র:
বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৫ পয়েন্ট কমে ৫ হাজার ২১৯.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৯.৫৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০.৩৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৫টির দর বেড়েছে, ৩০৬টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিকে তাকালে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৯৩ কোটি ৮৪ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা:
অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৫১ লাখ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৮৩.৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ২০০.৪৯ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.