মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টানা পতন স্বাভাবিক, আতঙ্ক নয় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

টানা পতন স্বাভাবিক, আতঙ্ক নয় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: গত দুই দিনের ধারাবাহিকতায় আজ (৩১ মার্চ, ২০২৬) শেয়ারবাজারের সূচক আবারও কমেছে। টানা এই দরপতন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা থাকলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতে ধসের আশঙ্কা নেই।

তাদের মতে, যেকোনো বড় উৎসবের পর এমন দরপতন স্বাভাবিক। তাই এই নেতিবাচক পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই কেটে যাবে। বর্তমানে অনেক কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় যাঁদের কাছে অতিরিক্ত নগদ টাকা আছে, তাঁরা বিনিয়োগ করতে পারেন। ভবিষ্যতে এসব বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করলে পুঁজি ঝুঁকির মুখে পড়বে না।

Responsive Ad Banner

ডিএসইর চিত্র:
মঙ্গলবার (সপ্তাহের তৃতীয় কর্মদিবসে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৩.২০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৩১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০.০২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৭৮টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণ:
ডিএসইতে আজ ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের (প্রায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকা) চেয়ে প্রায় ২১ কোটি ৭৩ লাখ টাকা বেশি।

সিএসইর চিত্র:
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এখানে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ২০ লাখ টাকার।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫.৫৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৮.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ২০.৫২ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com