শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানার-বিওয়াইডি জোট: দেশের অটোশিল্পে যোগ হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | 108 বার পঠিত | প্রিন্ট

রানার-বিওয়াইডি জোট: দেশের অটোশিল্পে যোগ হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে রানার অটোমোবাইলস পিএলসি (RAPLC)। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ মার্চ ২০২৬ অনুষ্ঠিত সভায় চীনের বিশ্বখ্যাত বৈদ্যুতিক ও অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান BYD Auto Industry Company Limited-এর সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, সভায় বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ রানার অটোমোবাইলস পিএলসি এবং বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড, চীন-এর মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুমোদন দেয়। বিওয়াইডির নিবন্ধিত কার্যালয় চীনের শেনঝেনের পিংশান এলাকার নং-৩০০১ ও ৩০০৭, হেংপিং রোডে অবস্থিত।

Responsive Ad Banner

কোম্পানির ভাষ্য, এই চুক্তি বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে রানার অটোমোবাইলস। বিশেষ করে বিশ্বব্যাপী পরিচিত ও খ্যাতিমান অটোমোবাইল ব্র্যান্ড বিওয়াইডির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে পরিচালনা পর্ষদ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

রানার অটোমোবাইলস মনে করছে, বিওয়াইডির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারত্ব কেবল কোম্পানির জন্যই নয়, বরং বাংলাদেশের সামগ্রিক অটোমোবাইল শিল্পের উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের একটি অটোমোবাইল নির্মাতার সঙ্গে এ ধরনের মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তি রানার অটোমোবাইলসের ব্যবসায়িক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে এটি দেশের অটোমোবাইল খাতে বিদেশি প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক উৎপাদন ব্যবস্থাপনা যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই উচ্চপ্রোফাইল অংশীদারত্ব নিয়ে পরিচালনা পর্ষদ অত্যন্ত ইতিবাচক। তাদের বিশ্বাস, বিওয়াইডির সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে কোম্পানির কার্যক্রমে কৌশলগত সুবিধা এনে দেবে এবং বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে নতুন উচ্চতায় নিতে সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com