বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিবিএ: বিএনপির শেয়ারবাজার সংস্কার পরিকল্পনা বাজারের জন্য ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | 50 বার পঠিত | প্রিন্ট

ডিবিএ: বিএনপির শেয়ারবাজার সংস্কার পরিকল্পনা বাজারের জন্য ইতিবাচক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শেয়ারবাজারের সংস্কার ও আধুনিকায়নে বিএনপির নির্বাচনী ইশতেহারকে মাইলফলক হিসেবে অভিহিত করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, দলটির সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উন্নয়নভিত্তিক দৃষ্টিভঙ্গি দেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক এবং আশাব্যঞ্জক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করেন। এতে শেয়ারবাজারের ভবিষ্যৎ উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।

Responsive Ad Banner

রোববার (৮ ফেব্রুয়ারি) ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি তারেক রহমানসহ দলের নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শেয়ারবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত করেছে। ইশতেহারে শেয়ারবাজারের সংস্কারের স্পষ্ট দিকনির্দেশনা বাজারের অংশীজনদের মধ্যে নতুন উদ্যম তৈরি করেছে।

সাইফুল ইসলাম আরও উল্লেখ করেন, অতীতে কোনো রাজনৈতিক দলের ইশতেহারে শেয়ারবাজারকে এতটা গুরুত্ব দিতে দেখা যায়নি। ডিবিএ দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায় ও রাজনৈতিক দলগুলোর কাছে শেয়ারবাজারকে অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। বিএনপির এই ঘোষণার মাধ্যমে ডিবিএ-র সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে বলে সংগঠনটি মনে করছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, এই ইশতেহারের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শেয়ারবাজারে টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত হবে। ব্রোকারদের এই সংগঠনটি মনে করে, রাজনৈতিক দলগুলোর এমন ইতিবাচক অবস্থান বাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করবে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com