শনিবার ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ভোটের আগে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | 55 বার পঠিত | প্রিন্ট

ভোটের আগে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র তিন দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনের আগে শেয়ারবাজারে  আর মাত্র দুই কার্যদিবস লেনদেনের সুযোগ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মনোযোগ ভোটের দিকেই থাকায় এর প্রভাব পড়েছে শেয়ারবাজারের লেনদেনে।

আজ রোববার (০৮ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে লেনদেন ছিল তুলনামূলকভাবে ঢিলেঢালা। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে দর বৃদ্ধির তালিকা ও দর পতনের তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান অবস্থান করেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, নির্বাচন শেষে বাজারে আবারও লেনদেনের গতি বাড়বে এবং শেয়ারবাজার নতুন উচ্চতার দিকে এগোবে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯ দশমিক ০৮ পয়েন্টে। একই দিনে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ দশমিক ৬৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ দশমিক ৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৬২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

লেনদেনের চিত্রে দেখা যায়, এদিন ডিএসইতে মোট প্রায় ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১০৮ কোটি ৮৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ প্রায় ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

সূচকের চিত্রে দেখা যায়, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৮ দশমিক ১৫ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচকটি ২৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com