বৃহস্পতিবার ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রিমিয়ার সিমেন্টের শক্তিশালী কাঠামো গঠনে আইনি অনুমোদন মিলল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | 84 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়ার সিমেন্টের শক্তিশালী কাঠামো গঠনে আইনি অনুমোদন মিলল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র সঙ্গে দুটি সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণ পরিকল্পনায় চূড়ান্ত সম্মতি দিয়েছেন মহামান্য হাইকোর্ট। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডকে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র সঙ্গে একীভূত করার স্কিম অব অ্যামালগামেশন অনুমোদন করেছেন।

কোম্পানির দেওয়া তথ্যমতে, এর আগে অনুষ্ঠিত এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম)-এ শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর একীভূতকরণ পরিকল্পনাটি আদালতের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪-এর ২২৮ ও ২২৯ ধারার আওতায় দায়ের করা আবেদন (কোম্পানি ম্যাটার নং–৫২৩ অব ২০২৫) পর্যালোচনা শেষে হাইকোর্ট ডিভিশন এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

Responsive Ad Banner

আদালত সূত্রে জানা গেছে, একীভূতকরণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১২ নভেম্বর ও ২৭ নভেম্বর। শুনানি শেষে ২০২৬ সালের ২৬ জানুয়ারি হাইকোর্ট ডিভিশন এ বিষয়ে চূড়ান্ত রায় ও আদেশ ঘোষণা করেন। আদেশে উল্লেখিত শর্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ সাপেক্ষে এই অনুমোদন কার্যকর হবে।

কোম্পানিটি আরও জানায়, হাইকোর্টের চূড়ান্ত রায় ও আদেশের সার্টিফায়েড কপি তারা ২০২৬ সালের ২৮ জানুয়ারি হাতে পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই একীভূতকরণের ফলে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি আরও সুসংগঠিত ও শক্তিশালী করপোরেট কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। একই সঙ্গে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিচালন দক্ষতার উন্নয়ন এবং আর্থিক ভিত্তি আরও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

Facebook Comments Box

Posted ৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com