বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতের মুনাফা বাদ, নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | 54 বার পঠিত | প্রিন্ট

একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতের মুনাফা বাদ, নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য তাদের জমাকৃত আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিকভাবে অনুসৃত রীতির আলোকে বাংলাদেশ ব্যাংক আমানতের মুনাফায় ‘হেয়ারকাট’ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের মুনাফা বাদ দিয়েই আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের সব আমানত হিসাব নতুন করে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে আমানতের ওপর হেয়ারকাট একটি প্রচলিত পদ্ধতি। সেই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই দেশের ব্যাংক খাতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে ইতোমধ্যে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে।

একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ ব্যাংকের সম্পদ, দায় ও জনবল ধাপে ধাপে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় নেওয়া হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলে মূল পাঁচটি ব্যাংক বিলুপ্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবেই সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা হিসাব করা হবে না। হেয়ারকাট প্রয়োগের পরই আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। রেজুলেশন স্কিমের অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে ব্যাংকগুলোকে দ্রুত এই পুনর্গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, উল্লিখিত দুই বছরে পাঁচ ব্যাংকের আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না এবং মুনাফা বাদ দিয়েই তাদের আমানতের হিসাব চূড়ান্ত করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com