সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আতঙ্কহীন সূচক পতনে বিনিয়োগকারীদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | 75 বার পঠিত | প্রিন্ট

আতঙ্কহীন সূচক পতনে বিনিয়োগকারীদের স্বস্তি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের পর গতকাল (২২ ডিসেম্বর) শেয়ারবাজারে উত্থান লক্ষ্য করা গেছে। তবে সেই উত্থানের ধারাবাহিকতায় আজ (২৩ ডিসেম্বর) সূচক সামান্য নেমে গেলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের এই পতন আতঙ্কহীন এবং স্বাভাবিক।

আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সকাল ১১টার আগেই প্রধান সূচক প্রায় ২৮ পয়েন্ট বেড়ে ৪,৯০২ পয়েন্টে পৌঁছায়। পরবর্তী সময়ে সূচক কিছুটা কমলেও দুপুর ১টা পর্যন্ত আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট বৃদ্ধি ছিল। দিনের শেষ দিকে সূচক ধীরে ধীরে কমতে থাকে এবং শেষ পর্যন্ত প্রায় ১৪ পয়েন্ট কমে দিনশেষ করে। বাজার বিশ্লেষকদের মতে, দিনশেষের এই পতন স্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Responsive Ad Banner

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮৯ পয়েন্ট কমে ৪,৮৬০.৬২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইএস সূচক ৪.২১ পয়েন্ট কমে ১,২.৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৩ পয়েন্ট কমে ১,৮৭৩.১৭ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইতে এদিন মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২০২টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল। শেয়ার লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০৭ কোটি ৪১৪ লাখ টাকায়, যা আগের দিনের ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার তুলনায় ১১ কোটি ৪৭ লাখ টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৭৮টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৭২ পয়েন্ট বেড়ে ১৩,৬১৬.৯৫ পয়েন্টে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সূচকের সামান্য পতনের মধ্যেও লেনদেন বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com