ব্রেকিং >>
ব্রেকিং >>

তৃতীয় প্রান্তিকে ইপিএস প্রকাশ করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 237 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে ইপিএস প্রকাশ করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির ইপিএস ৬৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৭৩ পয়সা।

এছাড়া প্রথম তিন প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫২ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ টাকা ৬৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১:১৯ পিএম | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com