শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে সালমান এফ রহমান ও শায়ান রহমান শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 200 বার পঠিত | প্রিন্ট

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে সালমান এফ রহমান ও শায়ান রহমান শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত
Responsive Ad Banner

‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুতে গুরুতর অনিয়ম ও বিনিয়োগকারী প্রতারণার দায়ে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান রহমানকে শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে দুজনকেই বিপুল অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড ইস্যুর ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং তার ছেলে আহমেদ শায়ান রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুজনকেই শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ‘এনফোর্সমেন্ট’ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ব্যাংকটিকে সতর্ক করেছে কমিশন।

একই ইস্যুতে বন্ডের রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বন্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের মধ্যেও ব্যবস্থা নেওয়া হয়েছে শেয়ারবাজারের তৎকালীন মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, এনডিসি, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু সরকার বিশ্বাসের বিরুদ্ধে।

উল্লেখ্য, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ২০২৩ সালের ৪ জুন বিএসইসির অনুমোদন পায় এবং ১২ জুলাই সম্মতিপত্র ইস্যু করা হয়। বন্ডের নামের সঙ্গে IFIC ব্যাংকের নাম ব্যবহার করা হলেও মূল ইস্যুয়ার ছিল ‘শ্রীপুর টাউনশিপ লিমিটেড’। এতে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে প্রতারণা করা হয়েছে বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে।

এই অনিয়মের তদন্তে গঠিত ‘শেয়ারবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশন কঠোর এ সিদ্ধান্ত গ্রহণ করে।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com