রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | 198 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ও শেয়ারের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির মোট ৪১ লাখ ৫৮ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকায়। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫৬ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ ৫৮ টাকা ৬০ পয়সা। সর্বশেষ দর ৫৬ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আগনিসিস্টেমস লিমিটেড-এর শেয়ারে। মোট ৭০ লাখ ৯২ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকায়। শেয়ারটির দর উঠানামা করেছে ২৭ টাকা ৩০ পয়সা থেকে ২৮ টাকা ১০ পয়সা পর্যন্ত। সর্বশেষ দর ২৭ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ১৮ লাখ ৬৫ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকায়। শেয়ারদর ওঠানামা করেছে ৯১ টাকা থেকে ৯৬ টাকা পর্যন্ত। সর্বশেষ দর ৯২ টাকা ৬০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে মাগুরা মাল্টি প্লেক্স। কোম্পানিটির ১৫ লাখ ৬৯ হাজার ৩০৯টি শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭০ লাখ ২ হাজার টাকায়। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৮৭ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ৯৫ টাকা ৯০ পয়সা। সর্বশেষ দর ৯৫ টাকা ৪০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ২৪ লাখ ৪১ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকায়। শেয়ারদর উঠানামা করেছে ৪৯ টাকা ১০ পয়সা থেকে ৫০ টাকা ৩০ পয়সা পর্যন্ত। সর্বশেষ দর ৪৯ টাকা ৩০ পয়সা।

ষষ্ঠ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ২৭ লাখ ৮৮ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকায়। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা এবং সর্বোচ্চ ৪৩ টাকা ৬০ পয়সা। সর্বশেষ দর ৪৩ টাকা ১০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৮ লাখ ৪৩ হাজার ৩১১টি শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকায়। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫৭ টাকা ৩০ পয়সা এবং সর্বোচ্চ ৫৮ টাকা। সর্বশেষ দর ৫৭ টাকা ৫০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মোট ৭ লাখ ৫৭ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকায়। শেয়ারটির দর উঠানামা করেছে ১১৬ টাকা ১০ পয়সা থেকে ১২৩ টাকা ৪০ পয়সা পর্যন্ত। সর্বশেষ দর ১১৯ টাকা ৮০ পয়সা।

নবম স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩৪ লাখ ১০ হাজার ২১৭টি শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৭১ হাজার টাকায়। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ২৬ টাকা ৩০ পয়সা। সর্বশেষ দর ২৫ টাকা ৯০ পয়সা।

দশম স্থানে রয়েছে কোয়াসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২১ লাখ ৩৩ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকায়। শেয়ারদর উঠানামা করেছে ৩৬ টাকা ৮০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সা পর্যন্ত। সর্বশেষ দর ৩৮ টাকা ৩০ পয়সা।

 

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com