বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রথম প্রান্তিকে ইপিএস জানালো ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ জুন ২০২৫ | 324 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে ইপিএস জানালো ৪ কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি বীমা কোম্পানি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সময়কালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত কোম্পানিগুলো হলো: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৪ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমে হয়েছে ২৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময় ছিল ৩৮ পয়সা।
এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২৩ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স: এই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।
৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এনএভিপিএস হয়েছে ২৯ টাকা ৮৭ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যেখানে আগের বছর ছিল ৫৮ পয়সা। একই সময়ে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com