সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজার বিশেষজ্ঞ ও লেখক-সম্পাদক মনজুর সাদেক খোশনবিশ আর নেই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ জুন ২০২৫ | 478 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার বিশেষজ্ঞ ও লেখক-সম্পাদক মনজুর সাদেক খোশনবিশ আর নেই
Responsive Ad Banner

শেয়ারবাজার বিশেষজ্ঞ, লেখক ও স্টক মার্কেট জার্নালের প্রধান সম্পাদক মনজুর সাদেক খোশনবিশ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয় ইন্নাইলাহি রাজিউন)। আজ রোববার (১৫ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এবং এক পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনজুর সাদেক বেশ কিছু দিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন।

মনজুর সাদেক খোশনবিশ বাংলাদেশের প্রথম শেয়ারবাজার বিষয় দৈনিক পত্রিকা শেয়ার বিজ কড়চার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি বেশ কয়েকটি শেয়ারবাজার বিষয়ক গ্রন্থের লেখক। এছাড়াও বিভিন্ন সভা সেমিনার কর্মশালা করে দেশের পুঁজিবাজার উন্নয়নে পথিকৃৎ ছিলেন। শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বরাবরই সরব ছিলেন তিনি। ১৯৫৭ সালের ২৫ জুলাই মনজুর সাদেক খোশনবিশ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছাইদুর রহমান খোশনবিশ, মাতা খালেদা বেগম।

Responsive Ad Banner

 

 

রোববার (১৫ জুন) রাজধানীর গুলশানে জানাজা শেষে  গ্রামের বাড়ি টাঙ্গাইলে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com