সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজার চাঙা করতে প্রস্তাবনাসহ বৈঠক করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫ | 351 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার চাঙা করতে প্রস্তাবনাসহ বৈঠক করল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে নানা প্রস্তাব ও করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। উপস্থিত ছিলেন কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালক, পরিচালক এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

Responsive Ad Banner

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—

ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম

সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান

ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম

ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন, শাকিল রিজভী ও রিচার্ড ডি রোজারিও

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ

ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন

বিএমবিএ’র প্রেসিডেন্ট মাজেদা খাতুন

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ প্রমুখ

সভায় শেয়ারবাজারকে চাঙা করতে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচিত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে ছিল:

তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান কমিয়ে ন্যূনতম ১০ শতাংশ নির্ধারণ

১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয়ের ওপর কর মওকুফ

নেগেটিভ ইক্যুইটির টেকসই সমাধান

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ

ব্রোকারদের টার্নওভারে প্রযোজ্য অগ্রিম কর (AIT) হ্রাস

বড় দেশীয়, রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে উদ্যোগ গ্রহণ

সরকারি সিকিউরিটিজের (G-Sec) নিলাম শেয়ারবাজারের প্ল্যাটফর্মে আনার প্রস্তাব

বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ

সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মিউচ্যুয়াল ফান্ডগুলোর চলতি বছরের আয়ের ২০ শতাংশ প্রভিশন রেখে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণের প্রস্তাব দেন।

বৈঠকে অংশীজনদের সঙ্গে বিএসইসির নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com