বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সূচক ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | 226 বার পঠিত | প্রিন্ট

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সূচক ডিএসইতে
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। দিনের শুরুতে কিছুটা ইতিবাচক প্রবণতা থাকলেও লেনদেনের মাঝামাঝি সময় থেকে বড় বিনিয়োগকারীদের টানা বিক্রির চাপ বাজারকে নিম্নমুখী করে তোলে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে, যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০১৯ সালের ১২ নভেম্বর এই সূচক ছিল ৪ হাজার ৭৭৯ পয়েন্ট।

Responsive Ad Banner

ডিএসইর অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক ২০.৯১ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টির, দর কমেছে ৩১৭টির, আর ৩৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এই একতরফা দরপতনের ফলে বাজারে ভয় ও হতাশা ছড়িয়ে পড়ে, অনেক বিনিয়োগকারী লোকসান মেনে শেয়ার বিক্রি করতে বাধ্য হন।

আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা, যা গত ৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। তবে গতকালের তুলনায় আজকের লেনদেন প্রায় ২ কোটি ৬৬ লাখ টাকা বেশি। এর আগে, গত ২৯ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ২৯১ কোটি টাকা।

প্রসঙ্গত, ডিএসইতে সর্বোচ্চ লেনদেন রেকর্ড হয়েছিল ২০২১ সালের ১৬ আগস্ট, যেদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫৩ কোটি টাকার বেশি, এবং সূচক ছিল ৬ হাজার ৪৮ পয়েন্ট। একই বছরের ১০ অক্টোবর রেকর্ড সর্বোচ্চ সূচকে পৌঁছায় ডিএসই, যা ছিল ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্ট।

বর্তমানে বাজারে আস্থার চরম অভাব লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীরা বাজারের স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি এবং নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন। বাজারকে স্থিতিশীল করতে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন ছিল ১১ কোটি ২০ লাখ টাকা।

এদিন সিএসইতে ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫১টির, এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ৭১ দশমিক ৪৬ পয়েন্ট।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com