ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ মে ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে লোকসান বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। এর ফলে এই ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ২ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৫.১০ শতাংশ। ৩.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ২.৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভ্রমণ ও অবকাশ খাত।

Responsive Ad Banner

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.২০ শতাংশ, পাট খাতে ১.৫০ শতাংশ, ব্যাংক এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৩০ শতাংশ, প্রকৌশল ও ট্যানারি খাতে ০.৩০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০৪ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৬ পিএম | শুক্রবার, ০২ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com