সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

টাস্কফোর্সের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতির কোনো সম্পৃক্ততা নেই: অধ্যাপক আল-আমিন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 339 বার পঠিত | প্রিন্ট

টাস্কফোর্সের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতির কোনো সম্পৃক্ততা নেই: অধ্যাপক আল-আমিন
Responsive Ad Banner

বর্তমান শেয়ারবাজার পরিস্থিতির সঙ্গে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

তিনি বলেন, “আমরা ভবিষ্যতের জন্য কাজ করছি। টাস্কফোর্সের কাজ বাজারে বিনিয়োগকারী আনা নয়, বরং ভবিষ্যতে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। অতীতে যেসব নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল, ভবিষ্যতে যাতে তা পুনরাবৃত্তি না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

Responsive Ad Banner

সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের বিষয় ছিল ‘নিয়ন্ত্রক সংস্থার কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার লক্ষ্যে চূড়ান্ত সুপারিশ জমা’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, এবং শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপের সদস্য ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ।

অধ্যাপক আল-আমিন বলেন, “আমরা কাজের জন্য দীর্ঘ সময় নিয়েছি, কারণ শেয়ারবাজার সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করেছি। প্রতিটি ক্ষেত্রেই প্র্যাকটিশনারদের অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং ফোকাস ও কনসালটেশন গ্রুপ গঠন করে কাজ এগিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “মার্জিন ঋণ নিয়ে অতীতে গ্যাম্বলিং হয়েছে, যার ফলে বাজারে ব্যাপক নেগেটিভ ইক্যুইটি তৈরি হয়। যদি এত নেগেটিভ ইক্যুইটি না হতো, তাহলে আজকের বাজার পরিস্থিতি এত সংকটাপন্ন হতো না।”

অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “অনেক স্টেকহোল্ডার দাবি করছেন যে তাদের সঙ্গে বসা হয়নি। অথচ আমরা একাধিকবার তাদের সঙ্গে আলোচনা করেছি। এমনকি অংশগ্রহণকারীদের বাইরেও যাঁরা শেয়ারবাজার নিয়ে কাজ করেন, তাদের সাথেও মতবিনিময় হয়েছে।”

এর আগে গতকাল (২৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে টাস্কফোর্সের সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে এবং আন্তর্জাতিক মানের সুশাসন প্রতিষ্ঠায় পাঁচ সদস্যের একটি বিশেষ শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ও গঠন করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি টাস্কফোর্স মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দেয়। এরপর সকল সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে তা চূড়ান্ত করে আজকের সুপারিশমালা কমিশনে জমা দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৬:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com