রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | 120 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

গত কার্যদিবসের ধারাবাহিকতায় আজও ২১ এপ্রিল’২৫ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা সাড়ে ১১টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ২৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪.৮৫ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৬.৫১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৩.৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৪.৩৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৩৫.৩৯ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৭২.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০১ টির, কমেছিল ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৬০৬ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৬২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৫.২৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২ হাজার ৬২৮ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com