ব্রেকিং >>
ব্রেকিং >>

ইউসিবির ঋণ জটিলতা সমাধানে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ | 228 বার পঠিত | প্রিন্ট

ইউসিবির ঋণ জটিলতা সমাধানে কার্যক্রম শুরু
Responsive Ad Banner

ইউসিবি (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ব্যাংকের ঋণ জটিলতা সমাধানে কার্যক্রম শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ইউসিবি ব্যাংক সাইফ পাওয়ারটেককে দেওয়া ৫১৮ কোটি টাকার ঋণ আদায়ের জন্য কোম্পানির সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। এই সংবাদ প্রকাশের পর ডিএসই কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেক থেকে এ বিষয়ে ব্যাখ্যা চায়।

Responsive Ad Banner

সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ তাদের জবাবে জানায়, তারা ইউসিবি ব্যাংকের সঙ্গে সৃষ্ট ঋণ সমস্যা সমাধানের জন্য কাজ করছে এবং এটি যত দ্রুত সম্ভব সমাধান করা হবে। তাদের আশা, এই ঋণ জটিলতা কোম্পানির ওপর কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না।

এখন পর্যন্ত সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ঋণ সমাধানের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলমান রয়েছে এবং তারা আশাবাদী যে এটি সুষ্ঠুভাবে শেষ হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪৯ পিএম | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com