সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস যুগোপযোগী করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | 185 বার পঠিত | প্রিন্ট

মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস যুগোপযোগী করার সুপারিশ
Responsive Ad Banner

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগী করার বিষয়ে সুপারিশ করেছে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স।

শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের খসড়া সুপারিশে এ সুপারিশ করা হয়েছে বলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি জানায়, শেয়ারবাজারের উন্নয়ন ও বাজারের সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কমিশনের কাছে দুটি বিষয়ে খসড়া সুপারিশ পেশ করা হয়েছে।

মূলত শেয়ারবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুটি বিষয় তথা: সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগী করার বিষয়ে খসড়া সুপারিশ দিয়েছেন টাস্কফোর্স।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখের উপস্থিতিতে এ সুপারিশ কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স।

সুপারিশ হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের সিনিয়ল অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

এসময় শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের শেয়ারবাজারের সংস্কারের প্রক্রিয়া অধিকতর গতিশীল রূপ পাবে বলে সবাই একমত হন।

শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স মোট ১৭টি কার্যপরিধি বা মূল দায়িত্ব নিয়ে কাজ করছে। কার্যপরিধির আলোকে আগামীতে শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ইস্যুতে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের আরও সুপারিশ আসবে এবং সুপারিশ কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সর্বোপরি, পর্যালোচনা ও পরিকল্পনা সাপেক্ষে দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ও কল্যাণ বিবেচনায় রেখেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের সংস্কার সাধনে কার্যকর উদ্যোগ নিতে হবে- বলে জানিয়েছে বিএসইসি।

গত বছরের ৭ অক্টোবর শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং শেয়ারবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি।

পরে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞদের সমন্বয়ে ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়।

বিএসইসি গঠিত ‘শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স’ ও ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ শেয়ারবাজারের সুশাসন উন্নত করা, অভ্যন্তরীণ সুশাসন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ সর্বোপরি দেশের শেয়ারবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নের জন্য কাজ করছে।শেয়ারবাজার২৪

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com