শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ায় শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | 273 বার পঠিত | প্রিন্ট

শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ায় শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা তলব করেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারটির দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ ডিসেম্বর খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। যা আজ ১৯ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ১৪ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ৫৪.৭৮ শতাংশ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com