নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | 235 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৩৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ০৬ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৬ পিএম | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.