শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ১৭ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | 175 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ১৭ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৭ -৩১ অক্টোবর) শেয়ারবাজারের ১৭ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে । এর ফলে এই ১৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২ খাতে এবং তথ্য প্রযুক্তি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০.১০ শতাংশ। ৮.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স আর্থিক খাত। একই সময়ে ৬.১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান সেবা ও আবাসন খাত।

Responsive Ad Banner

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- প্রকৌশল খাতে ৫.৩০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪.৯০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪.০০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৮০ শতাংশ, আর্থিক খাতে ৩.৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ২.২০ শতাংশ, বিবিধ খাতে ২.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.১০ শতাংশ, বস্ত্র খাতে ১.৯০ শতাংশ, ট্যানারি খাতে ১.৬০ শতাংশ, পাট খাতে ১.৪০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ১.০০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com