নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | 165 বার পঠিত | প্রিন্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯৩ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin