নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | 193 বার পঠিত | প্রিন্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের অর্খবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৯৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.