১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | 213 বার পঠিত | প্রিন্ট

১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আইডিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, রহিমা ফুড, এস্কয়ার নিট কম্পোজিট,বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, জেএমআই হসপিটাল, আইটি কনসালটেন্ট এবং রহিম টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের ২০ অক্টোবর, বিকাল ৫টায়; রহিমা ফুডের ২৭ অক্টোবর বিকাল ৪টায়; এস্কয়ার নিট কম্পোজিটের ২৬ অক্টোবর, বিকাল ৩টা; বিএসআরএম স্টিলের ২২ অক্টোবর, বিকাল ৩টায়; বিএসআরএম লিমিটেডের ২২ অক্টোবর, বিকাল ৪টায়; জেএমআই হসপিটালের ২৩ অক্টোবর বিকাল ৩টায়; আইটি কনসালটেন্টের ২৪ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় এবং রহিম টেক্সটাইলের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Responsive Ad Banner

এদিকে, আইডিএলসি ফাইন্যান্সের ২০ অক্টোবর দুপুর আড়াইটায় ও প্রাইম ইন্স্যুরন্সের বিকাল সাড়ে ৪টায় এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
এই তিন কোম্পানির বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১১ পিএম | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com