বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট

শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি তদন্তের নির্দেশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারের দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হার বেড়েই চলেছে। শেয়ারের দর বৃদ্ধি অস্বাভাবিক মনে করে বিষয়টি তদন্ত করা জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারকে (সিআরও) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, ডিএসইর সিআরওকে বিষয়টি অনুসন্ধান করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসিকে জানাতে বলা হয়েছে। চলতি বছরের ২৬ জুন থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ে কারা কোম্পানির শেয়ার লেনদেন করেছে, তা বিএসইসিতে পাঠাতে বলা হয়েছে।

এদিকে, গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৭০ টাকা বা ২২.৯৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৪১.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দর বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিকে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com