বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | 240 বার পঠিত | প্রিন্ট

দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপিত
Responsive Ad Banner

সরকারি-বেসরকারি মালিকানাধীন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) রাজধানীর পুরান পল্টনস্থ প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এর
মাল্টিপারপাস হলে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা ৪৮ বছর পূর্তিতে ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের প্রতি তাদের সময়োপোযোগী দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেনের পক্ষে ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডোর, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Responsive Ad Banner

জনাব মনসুর মোস্তফা আরো বলেন, ৪৮ বছরের দীর্ঘ পরিক্রমায় আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য একটি অন্যতম আস্থায় জায়গা হয়ে উঠেছে। ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে ব্যাংকিং সেবা সহজ করে পৌছে দিচ্ছে। দেশের বাইরে যুক্তরাজ্য, ওমান, নেপালেও আইএফআইসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই দিনে সারা দেশে ব্যাংকের ১৪০০ এর বেশি সকল শাখা ও উপশাখায় সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com