বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৪৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | 129 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪২ কোম্পানির মোট ১৪৪ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্সুরেন্স, ব্রাক ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর। এদিন কোম্পানিটির ৬৮ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ৩০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com