শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | 209 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ৩৭ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম পিএলসি, বিএসআরএম লিমিটেড, এনসিসি ব্যাংক, রেনেটা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস এবং আইসিবি সোনালী ওয়ান। আজ এই ১০ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা, যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৬.০১ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিএসআরএম লিমিটেডের ২ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক।

অন্য ৬টি কোম্পানির মধ্যে- রেনেটার ১ কোটি ৫১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকা, ম্যারিকোর ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৩১ লাখ ৬৭ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকা এবং আইসিবি সোনালী ওয়ানের ১ কোটি ১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com