রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪ | 131 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৫ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের । এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ৪.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৪.১৮ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮১ টাকায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৪০ পয়সা বা ৩.৫০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৩৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৬১ শতাংশ, সামিট পাওয়ারের ২.৫৬ শতাংশ, আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২.৪৪ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.৪১ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ডের ১.৭২ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com