সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১২ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | 235 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১২ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক, সি পার্ল হোটেল, বেক্সিমকো, একমি পেস্টিসাইডস, একমি ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, সোনালী পেপার, বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪২ লাখ ৩১ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭২.৫৮ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১২ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওয়ালটন হাইটেকের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সি পার্ল হোটেলের ৭ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৭ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকোর।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৯ কোম্পানির মধ্যে- একমি পেস্টিসাইডসের ৪ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার টাকা, খান ব্রাদার্সের ২ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ২ কোটি ২ লাখ ৯২ হাজার টাকা, সোনালী পেপারের ১ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা, বিচ হ্যাচারির ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৯১ কোম্পানির ১ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫০৬টি শেয়ার ২৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৬ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকা।

 

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৯৯ লাখ ৪৩ হাজার টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৩৫ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকে ৯৭ লাখ ১৩ হাজার টাকা, ব্র্যাক ব্যঅংকের ৯৪ লাখ ৫৭ হাজার টাকা, ইজেনারেশনের ৮১ লাখ ৪০ হাজার টাকা, বিবিএস ক্যাবলসের ৬৯ লাখ ৪৪ হাজার টাকা, ইউনিক হোটেলের ৬৯ লাখ ২৯ হাজার টাকা, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৬৬ লাখ ৭০ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৬১ লাখ ২৮ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com